হালের বেহাল দশা

Mohammad Shohel Rana

Tuesday 11 December 2018 9:04pm

----------------------------------

একবার হলো কি, এক সেলিব্রেটি ওয়েব ডিভেলপার পোস্ট করে ভক্তদের বললেন, আপনারা ওমুক ওয়েবসাইটে (ওয়ার্ডপ্রেস প্লাগিন ওয়েব সাইট) গিয়ে ইংরেজি কে বাংলায় অনুবাদ করুন

-

তো দেখলাম, পোস্টে ভক্তরা কমেন্টের পর কমেন্ট করছে।বাই, ফালায়া দিসি’, ‘বাই, দিসি একেবারে অনুবাদ কইরা’, ’বাই, দুইডারে অনুবাদ করছিইত্যাদি ইত্যাদি..

-

আমি তো পুরাই অবাক(পরে অবশ্য বাকশক্তি হারিয়ে হতবাক হয়েছিলাম।) এত অল্প সময়ে এত এত অনুবাদ করেফেলতেছে বিষয় কী? দেখিতো আসলে কী হচ্ছে ওখানে!! ওয়েব সাইটে গিয়ে দেখি খাস গুগল ট্রান্সলেটরে ইংরেজিটা দিয়ে বাংলাটা বের করে হুবহু কপি-পেষ্ট করে দিয়েছে প্রায় সবাই। অনুবাদ কি বাংলা হলো, না হিন্দি হলো, না ইংলা হলো, আদৌ কোনো বাক্যের অর্থ দাঁড়ালো কিনা সেটা দেখার সময় কই। অনুবাদ কইরাফালাইতাছিএটাই বড় কথা। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষার চমৎকার বলাৎকার হচ্ছে সে দিকে কারো- নজর নেই। আমি পড়ি আর হাসি, আরেকটা পড়ি আবার হাসি, আরেকটা পড়ি আবার হাসি, শেষ পর্যন্ত হাসতে হাসতে কেঁদেই দিয়েছিলাম

-

আরেকবার এক বইয়ের গ্রুপে সদ্য প্রকাশিত একটা ইংরেজি বই বিষয়ে একজন ঘোষণা দিল- আগামী কয়েক দিনের মধ্যেই আমি অমুক নতুন বইয়ের অনুবাদ করবো এবং সবাইকে ফ্রি-তে পড়তে দেব। উনি বলতে চাচ্ছেন, পয়সা খরচ করে অনুবাদ কিনে পড়ার প্রয়োজন নাই। উনি ওনার স্বহস্তে অনুবাদিত লেখা সবাইকে বিনা দক্ষিণায় পড়তে দেবেন। এটাই হলো ওনার মূল ভাষ্য। এই ঘোষণা শুনে আমি পুরাই , , এবং থ। ওনার হাতে পড়ে ইংরেজি বইয়ের কোন পর্যায়ের যে বলাৎকার হয় আল্লাহই জানেন। একটা আস্ত বই উনি কয়েক দিনেই অনুবাদ করে ফেলবেন। সেই অনুবাদ যে, কোন ট্রান্সেলটরের ভেতর হতে বের হবে সেটা বোঝাই বাহুল্য

-

আরেকদিন গ্রুপেই একজন একটা বই এর অল্প একটু অনুবাদ করে পোস্ট করলেন। অবশ্য মূল ইংরেজি পোস্ট করেননি

পোস্টটার একাংশ হুবহু:

আমাদের কি সব সময় মানুষ খুন করতেই হবে?”

অবশ্যই।খুন করাটা সবচে নিরাপদ।কোনো কোনো ডাকাতদলের চিন্তা ভাবনা ভিন্ন। কিন্তু বেশির ভাগ মনে করে খুন করেই লুট করাটা

ভালো ওয়ে।

-

আমি ওনারে জিজ্ঞেস করলাম- ’ভালো ওয়েএর কি ভালো বাংলা করার উপায় নেই? বলা বাহুল্য, কবি নীরব

-

রকম অনেক উদাহরণ দেয়া সম্ভব

-

বইয়ের গ্রুপে দেখা যাচ্ছে, ভালো বাংলা অনুবাদের হাহাকার। হাহাকার হবে নাইবা কেন? যে প্রজন্ম ইতোমধ্যে বাংলিশ, বাংরেজি, ইংলা ইত্যাদি ভাষায় শিক্ষিত হয়ে উঠেছে, যে প্রজন্ম এসব ভাষা ব্যবহারকেইশমাটনেসমনে করে, যে প্রজন্ম এগুলো ব্যবহারের নানা অজুহাত সৃষ্টি করে তাদের কাছ থেকে কিভাবে মান সম্মত অনুবাদ আসবে?

-

বর্তমান প্রজন্ম পোস্ট করে বাংলিশ ভাষায়। মন্তব্য করে বাংলিশ ভাষায়। তাদের দৈনন্দিন ব্যবহার্য ভাষা হলো বাংলিশ। অনুবাদক তো তাদের মধ্য থেকেই বেরুবে, তাই না? গুগল ট্রান্সলেটর দিয়ে অনুবাদ করা, বাংলিশ ভাষা ব্যবহার করা প্রজন্ম থেকে ভালো অনুবাদক আশা করা কতটা আশাপ্রদ?

-

এদিকে পূর্বসূরীরা ইতোমধ্যে চলে গেছেন এবং চলে যা্চ্ছেন। যাঁরা আছে তাঁরাও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন।

-

হালের এই বেহাল দশায় হাল ধরবে কে?

 

Comments