স্বপ্নেরা মরে না!

 

মানুষ মরে, মানুষের স্বপ্ন মরে না!
এক মানুষের স্বপ্ন(সত্যিকারের) বংশগতির মধ্য দিয়ে বহমান হয় তার উত্তরসূরির মধ্যে।
যে স্বপ্ন আপনি দেখলেন সেই স্বপ্ন আপনি পূরণ করতে না পারলেও হয়ত আপনার পরের বংশধর পূরণ করবে। তারা না করতে পারলে হয়ত তার পরের বংশধর পূরণ করবে। কোনো না কোনো বংশধর নিশ্চিত পূরণ করবে আজ হোক, কাল হোক। পূরণ নিশ্চয় হবে।
বিশ্বাস হচ্ছে না, তাই না?
আচ্ছা, ভাবুন তো, নিজের দিকে তাকিয়ে দেখুনতো! আপনার চেহারা, চলা-ফেরা, চিন্তা-ভাবনা কার মত? নিশ্চয় আপনার বাবা কিংবা মা কিংবা মামা-চাচা কিংবা আপনার বংশের কারো না কারো মত, তাই না?
এবার ভাবুন তো, আপনার বাবা-মা কার মত! নিশ্চয় তাঁদের বাবা-মা বা বংশের কারো মত, ঠিক কিনা?
তার মানে, আপনি কোটি কোটি বছরের বংশগতি আপনার মধ্য দিয়ে বয়ে বেড়াচ্ছেন।
পূর্বসূরির মধ্য দিয়ে আপনি যদি চেহারা, চলা-ফেরা ইত্যাদি বয়ে বেড়াতে পারেন, তবে আপনার স্বপ্ন-রা কেন বয়ে যাবে না আপনার উত্তরসূরির মধ্য দিয়ে?
আপনি এক জীবনে হয়তো আপনার সব স্বপ্ন পূরণ করতে পারবেন না। কিন্তু জেনে রাখবেন এই স্বপ্ন কালের পিঠে চড়ে বয়ে যেতে থাকবে বংশ পরম্পরা। তাদের কেউ না কেউ বাস্তবে রূপায়ণ করবে সেই স্বপ্নকে।
তাই স্বপ্ন দেখুন, দেখার মত দেখুন। স্বপ্নের মধ্যে বেঁচে থাকুন কেয়ামত পর্যন্ত। কারণ আপনি মরবেন, আপনার স্বপ্ন মরবে না। কস্মিন কালেও না।

Comments